ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে বিসিসি-বেসিস চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি রোববার ঢাকায় বিসিসি কার্যালয়ে সই হয়েছে। বিসিসি সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিসিসির পক্ষে নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও বেসিসের পক্ষে সভাপতি মোস্তাফা জব্বার সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ এনামুল কবির, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান ও সচিব হাশিম আহম্মদ।

বিজ্ঞপ্তি